পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মি: ঝষি সুনককে ধন্যবাদ জানালেন, যিনি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পর পদত্যাগ করেছেন, ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের উন্নয়নে তার নেতৃত্ব ও অবদানের জন্য।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন —
“যুক্তরাজ্যের আপনার প্রশংসনীয় নেতৃত্ব এবং দায়িত্বকালে ভারত-যুক্তরাজ্যের সম্পর্ক আরও গভীর করার জন্য আপনার সক্রিয় অবদানের জন্য ধন্যবাদ @RishiSunak। ভবিষ্যতের জন্য আপনাকে এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।”
****
SSS/TM
Thank you @RishiSunak for your admirable leadership of the UK, and your active contribution to deepen the ties between India and the UK during your term in office. Best wishes to you and your family for the future.
— Narendra Modi (@narendramodi) July 5, 2024