Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমন্বিত পরিবহণ ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহণ ও লজিস্টিক্স কর্তৃপক্ষ (আইটিএলএ) গঠনে অনুমোদন দিয়েছে। এটি  বিশেষ উদ্দেশ্যসাধক মডেল। এর উদ্দেশ্য হ’ল – গবেষণা, পরিকল্পনা, তদারকি, মূল্যায়ন সহ  পরিবহণ ও লজিস্টিক্স – এর বৃহৎ কাঠামোয় কার্যকারিতার পর্যালোচনা করা। বহুবিধ পরিবহণ সংক্রান্ত মন্ত্রক এবং এজেন্সি জুড়ে খণ্ডিত  পরিকল্পনা ও রূপায়ণকে ঘিরে দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ নিরসনে তা কার্যকরী পথ দেখাবে। বৃহত্তর সমন্বয় এবং নানা ক্ষেত্রের মধ্যে  সংহতিকরণের মধ্য দিয়ে আইটিএলএ পরিবহন ও লজিস্টিকস ক্ষেত্রের দক্ষতা বিকাশ, সুস্থায়ীত্ব এবং ভারতে পরিবহণ পরিকাঠামো উন্নয়নে কার্যকরি ভূমিকা পালন করতে পারবে। 
আইটিএলএ গঠন ২০৪৭ সালের উন্নত ভারত – এর স্বপ্ন পূরণে এক নির্ণায়ক ভূমিকা নেবে। মাল্টি-মোডাল সংযোগকে শক্তিশালী করার পাশাপাশি পরিকাঠামোগত দক্ষতা সম্প্রসারণ, লজিস্টিক্স খরচ হ্রাস এবং ভারতে বিশ্বস্তরে লজিস্টিক্স ক্ষেত্রের প্রতিযোগিতার প্রসার ঘটাবে। আইটিএলএ গবেষণা ও পরিকল্পনার জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা গড়ে তুলবে। সেইসঙ্গে, বৃহৎ ডেটা সমন্বয়, প্রকল্প নজরদারি এবং মূল্যায়নের পাশাপাশি বিশ্বস্তরে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাকে গ্রহণ করা এবং দক্ষতা বিকাশে সহায়ক হয়ে উঠবে।

 

 

SC/AB/SB