Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তাঁর আসন্ন সোমনাথ সফর প্রসঙ্গে একটি উত্তর-সম্পাদকীয় লিখেছেন


নয়াদিল্লি, ৮ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মে সোমনাথ সফর করবেন। এ বিষয়ে তিনি একটি উত্তর-সম্পাদকীয় লিখেছেন। এই উত্তর-সম্পাদকীয়তে তিনি ভারতের মহান সভ্যতা এবং সোমনাথের সঙ্গে এই দিনটির তাৎপর্য তুলে ধরেছেন।

এই উত্তর-সম্পাদকীয় সম্পর্কে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে লিখেছেন। সোমনাথকে রক্ষা করা এবং তার গৌরবকে পুনরুদ্ধার করার জন্য যাঁরা বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তিনি তাঁদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন : 

“১১ মে সোমনাথ সফর করতে চলেছি। এ বিষয়ে একটি উত্তর-সম্পাদকীয়তে ভারতের মহান সভ্যতা এবং সোমনাথের সঙ্গে এই দিনটির তাৎপর্য তুলে ধরেছি। সোমনাথকে রক্ষা করা এবং তার গৌরবকে পুনরুদ্ধার করার জন্য যাঁরা বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তাঁদের প্রতিও এই উত্তর-সম্পাদকীয়তে শ্রদ্ধা নিবেদন করেছি।
https://www.narendramodi.in/somnath-and-bharat-s-unconquerable-spirit

 

SC/CB/DM….