Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ব্রাজিলের প্রেসিডেন্টের


নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ফোন করেন ব্রাজিলের মাননীয় প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা।

ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করা এবং আগামী বছরগুলিতে তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁদের দৃঢ় প্রত্যয় ফের ব্যক্ত করেন দুই নেতা। 

দুই নেতার মধ্যে কথোপকথনের সময় গত বছর ব্রাসিলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় তাঁদের মধ্যে বৈঠকের প্রসঙ্গ উঠে আসে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। 

বিভিন্ন আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা মতবিনিময় করেন। 

প্রধানমন্ত্রী মোদী তাঁকে বলেন যে, তিনি প্রেসিডেন্ট লুলার ভারত সফরের অপেক্ষায় রয়েছেন। 

 

SC/MP/NS…