Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বিশিষ্ট বৌদ্ধধর্মবিদ রবার্ট এ.এফ. থুরমানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন


নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রবার্ট এ.এফ. থুরমানের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শ্রী থুরমানকে বর্ণনা করেছেন বিশিষ্ট বৌদ্ধধর্মবিদ, নামী শিক্ষক এবং জীবনভর ভারতের বন্ধু হিসেবে। শ্রী মোদী বলেছেন, তাঁর কাজের মাধ্যমে শ্রী থুরমান বৌদ্ধধর্মের ভাবনাকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলেছেন এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়ার টেকসই সেতু গড়ে তুলেছেন।

কয়েক বছর আগে নিউইয়র্ক শহরে শ্রী থুরমানের সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁদের মধ্যে সেই সময়ে অনবদ্য আলোচনা হয়েছিল।

প্রধানমন্ত্রী এই শোকের সময়ে শ্রী থুরমানের পরিবার, বন্ধুবান্ধব এবং গুণমুগ্ধদের সমবেদনা জানিয়েছেন।

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী বলেছেন;

“বিশিষ্ট বৌদ্ধধর্মবিদ, নামী শিক্ষক এবং ভারতের দীর্ঘদিনের বন্ধু শ্রী রবার্ট এ.এফ. থুরমানের প্রয়াণে গভীরভাবে শোকগ্রস্ত। তাঁর কাজের মাধ্যমে তিনি সারা পৃথিবীতে বৌদ্ধধর্মের ভাবনাকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়ার টেকসই সেতু গড়ে তুলেছিলেন। কয়েক বছর আগে নিউইয়র্ক শহরে আমাদের দেখা হওয়ার কথা আনন্দের সঙ্গে স্মরণ করি। যখন আমাদের মধ্যে দারুণ কথাবার্তা হয়েছিল। এই শোকের সময়ে আমি তাঁর পরিবার, বন্ধুবর্গ এবং গুণমুগ্ধদের পাশে আছি।”

 

 

SC/AP/SKD