Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ভারত মণ্ডপমে ১ অক্টোবর ইউপিএসসি-র শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন


নয়াদিল্লি, ৩০  সেপ্টেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১ অক্টোবর বেলা ১১টায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এই অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন।

এর মধ্য দিয়ে গত বছর ১ অক্টোবর শুরু হওয়া শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি হবে। ১৯২৬ সালের ১ অক্টোবর─ আজ থেকে ১০০ বছর আগে এই প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করেছিল। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করবেন। এছাড়াও ‘হানড্রেড ল্যান্ডমার্ক জাজমেন্টস- শেপিং দ্য পলিসিস অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন্স ইন ইন্ডিয়া’ শীর্ষক একটি পুস্তিকাও উদ্বোধন করবেন তিনি। 

অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা ছাড়াও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, শিক্ষা জগতের বিশিষ্টজনেরা এবং ইউপিএসসি-র আধিকারিকরা উপস্থিত থাকবেন। 

ইউপিএসসি ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২ দিন ধরে শতবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম দিন ‘শতাব্দী সমারোহ- মন্থন’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করছেন। 

SC/CB/NS…