Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা, করুণা এবং সেবার আদর্শ তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন


নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে শ্রদ্ধেয় বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা এবং সেবার এক আলোকবর্তিকা হয়ে আছে। তিনি উল্লেখ করেছেন যে তাঁর জীবন ও আদর্শ প্রতিটি যুগে মানবতার পথ আলোকিত করে যাবে।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন-

 

 

“अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च।

निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी॥”

“অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র: করুণ এব চ । 

নির্মমো নিরহঙ্কার: সমদু:খসুখ:ক্ষমী ।।”  

‘সুভাষিতম’-এর বার্তা হলো—যিনি কোনো জীবের প্রতি ঘৃণা পোষণ করেন না, যিনি বন্ধুত্ব ও করুণার মাধ্যমে সবাইকে আপন করে নেন, যিনি আসক্তি ও অহংকারমুক্ত, যিনি সুখ ও দুঃখে অবিচল এবং সর্বদা ক্ষমাশীল—এমন ব্যক্তিই হলেন সর্বোচ্চ স্তরের সাধক।

‘এক্স’ (X)-এ এক পোস্টে শ্রী মোদী বলেন;

“ পূজনীয় বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা ও সেবার এমন এক আলোকবর্তিকা, যা প্রতিটি যুগে মানবতার পথ প্রশস্ত করে যাবে।

অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র: করুণ এব চ । 

নির্মমো নিরহঙ্কার: সমদু:খসুখ:ক্ষমী ।।”  

 

 

 

 

****

 

 

 

 

SC/SB/DM