Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জন্মজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর, স্বদেশি দ্রব্য ব্যবহারের আহ্বান


নতুন দিল্লি, ০২ অক্টোবর, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এক্স হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

 

“আমাদের জাতীয় জীবনে ২রা অক্টোবরের মাহাত্ম্য কী, দেশের প্রতিটি শিশুও তা জানে। মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি ক্ষমতা থেকে বহু দূরে থাকা সত্ত্বেও আজও কোটি কোটি মানুষের মনে চিরস্থায়ী আসন অধিকার করে রয়েছেন। যতোদিন মানবতার সঙ্গে গান্ধীজীর এই চিন্তাভাবনার প্রভাব অক্ষুণ্ণ থাকবে, ততোদিন গান্ধীজীর প্রেরণা ও প্রাসঙ্গিকতাও আমাদের মধ্যে বহমান থেকে যাবে। গান্ধীজী বরাবর স্বদেশী দ্রব্য ব্যবহারের কথা বলেছেন, যার মধ্যে অন্যতম প্রধান ছিল খাদি। ২রা অক্টোবর খাদির অন্তত একটি পণ্য কেনার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী।”    

 

প্রধানমন্ত্রী লিখেছেন—

 

“বাপুর চিরন্তন বার্তা যেন আমাদের উন্নততর সমাজ এবং বিকশিত ভারতের পথে নিরন্তর দিকনির্দেশ করে চলে।

#GandhiJayanti”

 

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন-

https://x.com/narendramodi/status/2105840199943258454?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105840199943258454%7Ctwgr%5E25ce14857d7e69615e6548b8a645d57a1a438206%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318023reg%3D3lang%3D1

 

SC/SD/SKD