পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
এই নিবন্ধে শ্রী একনাথ শিন্ডে লিখেছেন যে, জনজীবনে প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছরের পথচলা মূলত সেবা, উন্নয়ন ও দেশ গঠনের এক যাত্রার প্রতিফলন। এতে বলা হয়েছে যে, গুজরাট থেকে দিল্লি—পরিকাঠামো, প্রযুক্তি, জনকল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বিশেষ গুরুত্ব ভারতের উন্নয়নের যাত্রাকে এক নতুন রূপ দিয়েছে। পাশাপাশি, একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দিকে এগিয়ে চলাই এখন পরবর্তী পর্যায়ের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে:
“মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী @mieknathshinde লিখেছেন, জনজীবনে প্রধানমন্ত্রী @narendramodi-র ২৫ বছরের পথচলা সেবা, উন্নয়ন ও দেশ গঠনের এক যাত্রার প্রতিফলন।
গুজরাট থেকে দিল্লি—পরিকাঠামো, প্রযুক্তি, জনকল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বিশেষ গুরুত্ব ভারতের উন্নয়নের যাত্রাকে এক নতুন রূপ দিয়েছে।
একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দিকে এগিয়ে চলাই এখন পরবর্তী পর্যায়ের মূল লক্ষ্য।”
SC/PM/SB
PM @narendramodi's 25 years in public life reflect a journey of service, development and nation-building, writes Maharashtra Deputy CM Shri @mieknathshinde. From Gujarat to Delhi, the focus on infrastructure, technology, welfare and cultural heritage has shaped India's development journey. The next phase looks towards Viksit Bharat 2047, with a vision of a stronger and self-reliant India.
— PMO India (@PMOIndia) October 8, 2026