Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী যুবসমাজকে ভারতের জন্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন


নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গালিগালাজ বা কটু কথা কোনো সমস্যার সমাধান করে না; তিনি বিপথগামীদের সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন।

যন্তর মন্তরের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও বিশ্ব দেখেছে কীভাবে তাঁর এবং এমনকি তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধেও কটু ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের আচরণের কারণে সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা যেমন বোধগম্য, তেমনই মনে রাখা প্রয়োজন যে শৈশব হলো ভুল করার সময়—এবং এই সময়েই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ থাকে।

প্রধানমন্ত্রী বলেন, বিপথগামী শিশুদের শাস্তি দেওয়া, আদালতে টেনে নিয়ে যাওয়া বা সামাজিকভাবে হেনস্থা করার পরিবর্তে আমাদের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথ দেখানো। তিনি জানান যে তিনি তাদের ক্ষমা করে দিতে চান এবং সমাজের কাছে এই মনোভাবকে গ্রহণ করার আবেদন জানান।

প্রধানমন্ত্রী যুবসমাজকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে আহ্বান জানান। তিনি বলেন, দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং তিনি চান যেন প্রত্যেক তরুণও জীবনে এগিয়ে যায়।

শ্রী মোদী সকলের প্রতি ভারতের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে একটি ভিডিও শেয়ার করে শ্রী মোদী বলেন:

“গালিগালাজ কোনো সমস্যার সমাধান করে না।

আসুন, বিপথগামীদের সঠিক পথে পরিচালিত করি।

আসুন, ঐক্যবদ্ধভাবে কাজ করি।

আসুন, ভারতের জন্য কাজ করি।”

https://x.com/narendramodi/status/2083245431769989598?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083245431769989598%7Ctwgr%5Ed349f5ef0f1c6ab9554188342298c7cba2b18a72%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292824reg%3D48lang%3D2

 

SC/SB/DM