Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে নিঃস্বার্থভাবে সেবা ও উৎসর্গ করার মানসিকতা প্রকাশিত হয়েছে


নয়াদিল্লি, ২১  অগাস্ট  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, নদীর অবিরাম প্রবাহ থেকে আমরা জানতে পারি কীভাবে মানব জাতির কল্যাণে আমাদের ক্ষমতাকে ব্যবহার করা সম্ভব। নিঃস্বার্থ সেবা ও উৎসর্গ করা এবং পরোপকারের মানসিকতা দেশকে নতুন পথে চলার দিশা দেখায়।

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-

“জীবনং স্বং পরার্থায় নিত্যং যচ্চত মানবাঃ।

ইতি সন্দেশমাখ্যাতুং সমুদ্রং যান্তি নিম্নগাঃ।”

এই সুভাষিতমে বলা হয়েছে মানুষ তার জীবন অন্যের সেবা ও কল্যাণে অতিবাহিত করতে পারে। যেভাবে নদীর মহাসাগরে মিলিত হওয়ার আগে নিঃস্বার্থভাবে অবিরাম বয়ে চলার ফলে অগণিত মানুষের জলের চাহিদা পূরণ হয়, এভাবেই আমরা আমাদের সময়, ক্ষমতা এবং সম্পদকে অন্যের কল্যাণে ব্যবহার করতে পারি। মানব জীবনের প্রকৃত অর্থ নিহিত রয়েছে সকলের প্রতি নিঃস্বার্থ সেবা করা, কল্যাণ নিশ্চিত করা এবং অন্যের দুঃখে শরিক হওয়ার মধ্য দিয়ে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“কীভাবে নিজের ক্ষমতাকে ব্যবহার করে মানব জাতির কল্যাণে কাজে লাগানো যায়, সেটি নদীর অবিরাম প্রবাহ থেকে আমরা শিখতে পারি। নিঃস্বার্থ সেবা ও উৎসর্গ করা এবং পরোপকারের মানসিকতা দেশকে নতুন দিকে পথ দেখায়।

জীবনং স্বং পরার্থায় নিত্যং যচ্চত মানবাঃ।

ইতি সন্দেশমাখ্যাতুং সমুদ্রং যান্তি নিম্নগাঃ।”

https://x.com/narendramodi/status/2090619903648944434?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090619903648944434%7Ctwgr%5E8b6749b74135b7d5d12129d54cb59b2db8cc660a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2301820reg%3D48lang%3D1

SC/CB/NS