পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ২৪ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, করুণা প্রদর্শনের মাধ্যমে আত্ম-সম্মান অর্জিত হয় আর পরিতৃপ্তি থেকে প্রকৃত আনন্দ খুজে পাওয়া যায়। এই মানসিকতা সমাজে সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশকে শক্তিশালী করে তোলে।
তিনি সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“কারুণ্যেনাত্মনো মানং তৃষ্ণাং চ পরিতোষতঃ।
উত্থানেন জয়েত্তন্দ্রীং বিতর্কং নিশ্চয়াংজ্জয়েত।।”
এই সুভাষিতমে বলা হয়েছে, করুণা প্রদর্শনের মাধ্যমে আত্ম-সম্মান অর্জিত হয় আর পরিতৃপ্তি থেকে প্রকৃত আনন্দ খুজে পাওয়া যায়। জীবনে নিজের ভাগ্যে সন্তুষ্ট থাকার মাধ্যমেই লোভকে জয় করা যায়। কঠোর পরিশ্রম ও উদ্যোগী মনোভাবের সাহায্যে আলস্য, বিভ্রান্তিকর যুক্তি এবং সিদ্ধান্তহীনতা জয় করতে হবে।
তিনি সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন;
“করুণা প্রদর্শনের মাধ্যমে আত্ম-সম্মান অর্জিত হয় আর পরিতৃপ্তি থেকে প্রকৃত আনন্দ খুজে পাওয়া যায়। এই মানসিকতা সমাজে সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশকে শক্তিশালী করে তোলে।
কারুণ্যেনাত্মনো মানং তৃষ্ণাং চ পরিতোষতঃ।
উত্থানেন জয়েত্তন্দ্রীং বিতর্কং নিশ্চয়াংজ্জয়েত।।”
SC/CB/NS
करुणा से आत्म-सम्मान और संतोष से सच्ची खुशी मिलती है। इसी भाव से समाज में सहयोग और सद्भाव की डोर और सशक्त होती है।
— Narendra Modi (@narendramodi) August 24, 2026
कारुण्येनात्मनो मानं तृष्णां च परितोषतः।
उत्थानेन जयेत्तन्द्रीं वितर्कं निश्चयाज्जयेत्॥ pic.twitter.com/w22hrkGaH2