পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিত শেয়ার করেছেন। এতে সত্য, আনন্দদায়ক, ও হিতকর কথা বলার গুরুত্ব এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাকসংযম বা কথাবার্তায় শৃঙ্খলা অনুশীলনের ওপর আলোকপাত করা হয়েছে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন;
“अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत्।
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते॥”
মানুষের মনে কোনো অস্বস্তি বা অশান্তি সৃষ্টি না করে সর্বদা সত্য, আনন্দদায়ক, ও হিতকর কথা বলা উচিত। জ্ঞানের নিরন্তর চর্চা ও অনুধাবন মানুষের বাকশক্তিকে উন্নত ও অর্থবহ করে তোলে। চিন্তাশীলতার সঙ্গে উচ্চারিত কথা সমাজে শান্তি, সম্প্রীতি ও ইতিবাচকতার প্রসার ঘটায়।
SC/PM/SB
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत्।
— Narendra Modi (@narendramodi) September 24, 2026
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते॥ pic.twitter.com/5oVLLlRB73