Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রযুক্তি, আস্থা ও নাগরিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে গড়ে ওঠা শাসনব্যবস্থার মডেল তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের সদস্য শ্রী রাজীব গৌবার একটি নিবন্ধ শেয়ার করেছেন। এতে কীভাবে প্রধানমন্ত্রীর শাসনব্যবস্থা বা ‘গভর্ন্যান্স মডেল’ ভারতের মতো বিশাল পরিসরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তি, আস্থা এবং নাগরিকদের অংশগ্রহণকে কেন্দ্রবিন্দুতে পরিণত করছে তা তুলে ধরা হয়েছে।
ডিজিটাল ব্যবস্থা, সরাসরি অর্থ হস্তান্তর, সরলীকৃত নিয়মকানুন এবং স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া কীভাবে কর্মদক্ষতা ও পরিষেবা প্রাপ্তির সুযোগ বাড়াচ্ছে এবং সুশাসনকে ভারতের উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক সম্পদে পরিণত করছে শ্রী গৌবা তা উলেখ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে বলা হয়েছে:
“নীতি আয়োগের সদস্য শ্রী রাজীব গৌবা লিখেছেন যে, প্রধানমন্ত্রী @narendramodi-র শাসনব্যবস্থা ভারতের মতো বিশাল পরিসরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তি, আস্থা এবং নাগরিকদের অংশগ্রহণকে কেন্দ্রবিন্দুতে পরিণত করছে।
ডিজিটাল ব্যবস্থা, সরাসরি অর্থ হস্তান্তর, সরলীকৃত নিয়মকানুন এবং স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া কীভাবে কর্মদক্ষতা ও পরিষেবা প্রাপ্তির সুযোগ বাড়াচ্ছে এবং সুশাসনকে ভারতের উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক সম্পদে পরিণত করছে তিনি তা তুলে ধরেছেন।”

https://x.com/PMOIndia/status/2100475038403330341?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100475038403330341%7Ctwgr%5E27b899bd82bb3bd6679029a58f8b1a0d0184130c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311276reg%3D48lang%3D1

 

 

SC/PM/SB