পিএমইন্ডিয়া
প্রাচীন স্মৃতিসৌধএবং পুরাতাত্ত্বিক স্হান এবং সেগুলির ধ্বংসাবশেষ (সংশোধন)সম্পর্কিত বিল, ২০১৭সংসদে পেশ করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এইপ্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষভাবে সংরক্ষিত এলাকাগুলিতে যেসমস্ত নির্মাণকাজের দায়িত্বশুধুমাত্র সরকারি পূর্ত দপ্তরের ওপরেই ন্যস্ত করা যায় সেইসমস্ত প্রকল্পের রূপায়ণেএই সংশোধন প্রস্তাব বিবেচনার জন্য পেশ করা হয় মন্ত্রিসভার কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রাচীন স্মৃতিসৌধ এবং পুরাতাত্ত্বিক স্হানগুলিরধ্বংসাবশেষ আইন ১৯৫৮-এর (২০১০ সালে এটির সংশোধন করা হয়) আওতায় কেন্দ্রীয় সরকারসুরক্ষিত বিভিন্ন স্মৃতিসৌধ ও স্হানগুলিতে নতুন করে কোন নির্মাণ কাজের অনুমতিদেওয়া হয় না। এর ফলে নিষিদ্ধ ও সংরক্ষিত এলাকাগুলিতে কেন্দ্রীয় সরকারের নির্মাণসংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। এই কারণে ওই ধরণের এলাকায়যাতে প্রয়োজনে নির্মাণ সংক্রান্ত কাজকর্ম শুরু করা যায় সেই উদ্দেশ্যেই এই সংশোধনপ্রস্তাবের অবতারণা।
PG/SKD /NS/