পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুটানের প্রধানমন্ত্রী শ্রী শেরিং তোবগের একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে তিনি তুলে ধরেছেন যে কীভাবে শ্রী মোদীর নেতৃত্বে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস এবং নিঃস্বার্থ সেবার প্রতিফলন ঘটে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ‘এক্স’-এ পোস্ট করেছে:
“ভুটানের প্রধানমন্ত্রী @tsheringtobgay লিখেছেন, প্রধানমন্ত্রী @narendramodi-র নেতৃত্বে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস এবং নিঃস্বার্থ সেবার প্রতিফলন দেখা যায়। তিনি ‘বিকশিত ভারত’-কে এই মূল্যবোধগুলিরই সবচেয়ে স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখেন, যা ভারতের সামনে একটি অভিন্ন লক্ষ্য রেখে তা অর্জন করতে মানুষকে অনুপ্রাণিত করে।
শ্রী শেরিং তোবগে বলেছেন, এক শক্তিশালী ভারত তার প্রতিবেশী দেশ এবং উন্নয়নশীল বিশ্বের জন্য আরও অনেক কিছু করতে পারে। নেতৃত্ব ও সেবার বিষয়ে এটি একটি গভীর ও চিন্তাশীল পর্যবেক্ষণ।”
SC/SD/NS
PM @narendramodi's leadership reflects wisdom, compassion, courage and selfless service, writes Bhutan PM @tsheringtobgay. He sees Viksit Bharat as the clearest expression of these values, giving India a shared vision and inspiring people to help build it. A stronger India, he says, can also do more for its neighbours and the Global South. A thoughtful reflection on leadership and service. https://t.co/9FeknPkEgr
— PMO India (@PMOIndia) October 7, 2026