Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিচক্ষণতা এবং সুবিবেচনার গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী


                 নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিচক্ষণতা এবং সুবিবেচিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 

“ধৈর্য, বিবেক ও দূরদর্শী ভাবনা নিয়ে করা কাজই সুখ-সমৃদ্ধির দ্বার খুলে দেয়। তাই প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে ভালো করে বিচার-বিবেচনা করা প্রয়োজন। জেনে-বুঝে কোনও পদক্ষেপ নিলে তবেই তা সাফল্যের ভিত্তিস্থাপন করতে পারে।

“सहसा विदधीत न क्रियामविवेकः परमापदां पदम्।
वृणते हि विमृश्यकारिणं गुणलुब्धाः स्वयमेव सम्पदः॥” 

অর্থাৎ, ভাবনাচিন্তা না করে কোনও কাজ করা উচিত নয়। কারণ বিচার বিবেচনা ছাড়া কোনও কাজ করলে তা বড় বিপত্তির কারণ হতে পারে। আবার যিনি বিচার বিবেচনা করে কাজ করেন, তাঁর লক্ষ্য অর্জনে অসুবিধা হয় না, সাফল্য তাঁর করায়ত্ত হয়। 

 

SC /SD /AG