পিএমইন্ডিয়া
কৃষিসহযোগিতা সম্পর্কিত ভারত-প্যালেস্টাইন চুক্তিটি আজ কর্মপরবর্তী অনুমোদন লাভ করলকেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতমন্ত্রিসভার বৈঠকে এ বছর মে মাসে প্যালেস্টাইনের বিদেশ মন্ত্রীর ভারত সফরকালেসম্পাদিত এই চুক্তিতে স্বাক্ষর করে ভারতের কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক এবংপ্যালেস্টাইনের কৃষি মন্ত্রক।
কৃষিগবেষণা, পশু চিকিৎসা ক্ষেত্রে সহায়তা, প্যালেস্টাইনের পশু স্বাস্থ্য ও পশু চিকিৎসাসম্পর্কিত পরিষেবায় দক্ষতা বৃদ্ধি, সেচ ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন ক্ষেত্রেসহযোগিতা প্রসারের কথা বলা হয়েছে সম্পাদিত চুক্তিটিতে। এছাড়াও, গাছ ও মাটির পুষ্টিবৃদ্ধি, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত বিধি-নিয়ম রূপায়ণের ক্ষেত্রে দ্বিপাক্ষিকঅভিজ্ঞতা বিনিময়, গাছপালার সুরক্ষা, পশুপালন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়েরভিত্তিতে আধুনিক সেচ প্রযুক্তি এবং প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রেসহযোগিতা প্রসারের সংস্থান রয়েছে এর মধ্যে।
চুক্তিরআওতায় কৃষি সম্পর্কিত এক স্টিয়ারিং কমিটিও গঠন করার কথা বলা হয়েছে। চুক্তিরউদ্দেশ্যগুলি সফল করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি এবং কার্যপরিকল্পনা স্থিরকরার দায়িত্ব বর্তাবে এই কমিটির ওপর। সহযোগিতা সম্পর্কিত নির্দিষ্ট কার্যসূচিরচনার দায়িত্বও পালন করবে এই স্টিয়ারিং কমিটি।
PG/SKD/DM