Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফেরায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২৫

 

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাঁর যুগান্তকারী অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসার পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক স্বাগত জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“মহাকাশে ঐতিহাসিক অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসায় সমগ্র দেশবাসীর সঙ্গে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে তিনি তাঁর নিষ্ঠা, সাহস ও পথপ্রদর্শনকারী চেতনার মাধ্যমে কোটি কোটি স্বপ্নকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের নিজস্ব মানব মহাকাশ মিশন – গগনযানের ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হয়ে থাকবে।”

 

SC/SD/SKD