পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৮ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাত্মা আয়ানকালিকে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মহাত্মা আয়ানকালিকে সামাজিক ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম পথিকৃত বলে বর্ণনা করেন, যিনি সমাজের প্রান্তিক মানুষগুলির ক্ষমতায়ন ও কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই মানুষগুলির কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও দরিদ্র মানুষের সেবায় মহাত্মা আয়ানকালি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন :
মহাত্মা আয়ানকালিকে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাই !
সামাজিক ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম পথিকৃত হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সমাজের প্রান্তিক মানুষগুলির কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও দরিদ্র মানুষের সেবায় তাঁর উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে যাঁরা কাজ করে চলেছেন, তাঁদের শক্তির উৎস তিনি।
SC/CB/NS
Paying homage to Mahatma Ayyankali on his birth anniversary!
— Narendra Modi (@narendramodi) August 28, 2026
He is remembered as a great pioneer of social justice. His efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor remain very inspiring. His life…