পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৫৭ কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় জেসমিন লাম্বোরিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জেসমিন লাম্বোরিয়ার নিষ্ঠা ও ধারাবাহিকতা তাঁর এই সাফল্যের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৭ কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য জেসমিন লাম্বোরিয়াকে অভিনন্দন। তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতা তাঁর এই সাফল্যের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাঁকে আমার শুভেচ্ছা।
#CWG2026”
SC/SB/AS
Congrats to Jasmine Lamboria for winning the Gold in the 57 kg Women’s Boxing event at the Glasgow Commonwealth Games. Her commitment and consistency are clearly reflected in her success. My best wishes to her.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026