পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২৬-এর মহিলাদের ৭০ কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় অরুন্ধতী চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, অরুন্ধতী চৌধুরী তাঁর এই দুর্দান্ত জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন; তিনি অরুন্ধতীর কৌশলগত দক্ষতা ও অটল আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেন।
শ্রী মোদী আগামী দিনগুলিতে তাঁর আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“গ্লাসগো গেমসে মহিলাদের ৭০ কেজি বক্সিং ইভেন্টে দুর্দান্ত স্বর্ণপদক জয়ের মাধ্যমে ইতিহাস গড়লেন অরুন্ধতী চৌধুরী! তিনি অসাধারণ কৌশলগত দক্ষতা ও অটল আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন। তাঁকে অভিনন্দন। আগামী দিনগুলিতে তাঁর আরও সাফল্য কামনা করি।
#CWG2026”
SC/SB/AS
Arundhati Choudhary scripts history with a brilliant Gold in the Women’s 70 kg Boxing event at the Glasgow Games! She displayed technical excellence and unwavering confidence. Congratulations to her. Wishing her many more successes in the years ahead.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026