Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুম্বাই নগর পরিবহণ প্রকল্পের তৃতীয় পর্যায় : অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


মুম্বাই নগরপরিবহণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবারএখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে৮৬৭৯ কোটি টাকার কর্মসূচিটিকে ছাড়পত্র দেওয়া হয়। ত্রয়োদশ পরিকল্পনাকালে প্রকল্পেরতৃতীয় পর্যায়টি সম্পূর্ণ করতে সময় লাগবে পাঁচ বছরের মতো। ঐ সময়ে প্রকল্পের মোটব্যয় ১০৯৪৭ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গতউল্লেখ্য, পশ্চিম রেল ভিরার-দাহানু রোডের ডবল লাইনে শহরতলীর ট্রেন পরিষেবা চালুরেখেছে। এই শাখাটি মুম্বাই-আমেদাবাদ/দিল্লি রুটের একটি ব্যস্ত অংশ। কিন্তু মেনলাইনটি ট্রেন চলাচলের দরুণ সর্বদাই ব্যস্ত থাকার কারণে ঐ লাইনে নতুন করে শহরতলীরট্রেন পরিষেবা সম্প্রসারণের সুযোগ নেই। সেই কারণে, ভিরার-দাহানু রোড বরাবরঅতিরিক্ত ডবল লাইন নির্মিত হলে এই অঞ্চলের যাত্রীদের চাহিদা মেটানো সম্ভব হবে। এইপরিস্থিতিতে নতুন প্রকল্প রূপায়ণের তাগিদে নগর পরিবহণ প্রকল্পের সূচনা করা হয়।

মন্ত্রিসভাঅনুমোদিত নতুন প্রকল্পটি রূপায়িত হলে মহারাষ্ট্রের থানে, পালঘর, রায়গড় এবং মুম্বাইজেলার অধিবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন।

PG/SKD/SB