Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রানী রাসমণির জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


নতুন দিল্লি ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রানী রাসমণির জন্ম বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর সাহস, পরদুঃখকাতরতা এবং দৃঢ়চেতা মানসিকতার প্রশংসা করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেছেন,
“রানী রাসমণি ছিলেন সাহস, পরদুঃখকাতরতা এবং দৃঢ়চেতা মানসিকতার প্রতীক। তিনি দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে এবং পরোপকারী মহিলা হিসেবে পরিচিত ছিলেন। রানী রাসমণি চিরস্থায়ী কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন। আধ্যাত্মিকতার পাশাপাশি তিনি দরিদ্রদের মানোন্নয়নে সচেষ্ট ছিলেন। তাঁর জন্ম বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করি।”

 

SC/CB/CS