Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লাভলিনা বরগোঁহাই এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ে সোনা জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন


দিল্লি, ০২ অক্টোবর ২০২৬ 

 

এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ে ফাইনালে ৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় অর্জন করে সোনা জেতায় লাভলিনা বরগোঁহাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 

প্রধানমন্ত্রী বলেন, লাভলিনার ক্রীড়াজীবন অসাধারণ দৃঢ়সংকল্প ও উৎকর্ষের প্রতিফলন।

 

আগামী দিনের জন্যেও লাভলিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী।

 

প্রধানমন্ত্রীর দপ্তর এক্স পোস্টে জানিয়েছে:

“@LovlinaBorgohai-এর দুর্দান্ত পারফরম্যান্স!

এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ের ফাইনালে ৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়ে সোনা জেতায় লাভলিনাকে অভিনন্দন। তাঁর ক্রীড়াজীবন অসাধারণ দৃঢ়সংকল্প ও উৎকর্ষের প্রতিফলন। আগামী দিনের জন্যেও তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা।: প্রধানমন্ত্রী @narendramodi”

https://x.com/PMOIndia/status/2105983001205293064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105983001205293064%7Ctwgr%5E95ba358084402174df57560cfb27e9d5f872eba2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318262reg%3D3lang%3D1

 

 

SC…