Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

 

সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানান।

 

উভয় নেতা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ ও স্বাস্থ্যক্ষেত্র।

 

ভারতের সফল ব্রিকস সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। ব্রিকস শীর্ষ সম্মেলনে যুবরাজ শেখ খালেদের অংশগ্রহণ এবং ভারতের সভাপতিত্বকালে উল্লেখযোগ্য ফলাফল অর্জনে সংযুক্ত আরব আমিরশাহীর সহযোগিতা ও অংশীদারিত্বের বিষয়টি প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ ও প্রশংসা করেন।

 

উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তাঁরা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

SC/SB/DM