পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিচকে তাঁর উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, ভারত-সার্বিয়া অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে সার্বিয়ার রাষ্ট্রপতির ব্যক্তিগত অবদানকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন:
আপনার উষ্ণ বার্তা ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ।
ভারত-সার্বিয়া অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে আমি গভীরভাবে মূল্যায়ন করি।
আপনার নেতৃত্বে সার্বিয়া এক অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আপনি দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে সার্বিয়ার সেবা করেছেন।
আমি ভারত-সার্বিয়া অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করি।
@avucic
SC/PM/SB
Thank you for your warm words and friendship. I deeply appreciate your personal contribution to strengthening the India-Serbia partnership. Under your leadership, Serbia has undergone an extraordinary transformation. You have served Serbia with determination and dedication. I look forward to taking the India-Serbia partnership to even greater heights. @avucic
— Narendra Modi (@narendramodi) October 7, 2026