পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তিতে গ্রেনাডা-র প্রধানমন্ত্রী শ্রী ডিকন মিশেল শুভেচ্ছা বার্তা পাঠানোয় তিনি গ্রেনাডা-র প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভারত ও গ্রেনাডার মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। আগামীদিনে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে তিনি আশাবাদী।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন :
“অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী ডিকন মিশেল, আপনার শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। ভারত ও গ্রেনাডার মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আমি অত্যন্ত গুরুত্ব দিই। আগামীদিনে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে আমি আশাবাদী।
@hondickon”
SC/CB/NS
Thank you, Prime Minister Dickon Mitchell, for your warm wishes. I deeply value the friendship between India and Grenada and look forward to further strengthening our close ties. @hondickon
— Narendra Modi (@narendramodi) October 8, 2026