পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৬
সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দনের জন্য ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট-কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ডমিনিকার সঙ্গে দৃঢ় বন্ধুত্বকে ভারত অত্যন্ত মর্যাদা দেয় বলে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, অংশীদারিত্ব আরও জোরদার করে নিজের নিজের দেশের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে দুই দেশ।
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
SC / AC /AG
Thank you, Prime Minister Skerrit, for your warm wishes and thoughtful words. India deeply values its enduring friendship with Dominica. We look forward to further strengthening our partnership and working together for the shared progress and prosperity of the people of our nations. @SkerritR
— Narendra Modi (@narendramodi) October 7, 2026