পিএমইন্ডিয়া
ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এবংযুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মন্ত্রকের মধ্যে সম্পাদিত মউটি সম্পর্কে আজ কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকেনেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং। মউটি স্বাক্ষরিত হয় বর্তমান বছরের ২০ মে তারিখে।
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্নসমস্যা চিহ্নিত করে সেগুলির সমাধান এবং এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণ করাই হল এই মউ স্বাক্ষরের বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য। এর আওতায় ভারত ওযুক্তরাজ্য পরস্পরের সঙ্গে নিবিড় সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েরকাজে উদ্যোগ গ্রহণ করবে ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রীরযুক্তরাজ্য সফরকালে দ্বিপাক্ষিক আলোচনার অন্যতম বিষয় ছিল সাইবার নিরাপত্তা। মউস্বাক্ষরের সুবাদে সাইবার হামলার প্রতিরোধে স্বাক্ষরকারী দেশগুলি নিজেদের মধ্যেকারিগরি তথ্য বিনিময়ের সুযোগ পাবে। সাইবার আক্রমণের বিরুদ্ধে সম্ভাব্য উপায় ওপন্থাপদ্ধতির উদ্ভাবনও হল মউ স্বাক্ষরের আরেকটি বিশেষ উদ্দেশ্য।
এর আগে কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান ওউজবেকিস্তানের সঙ্গে এই লক্ষ্যে মউ স্বাক্ষর করেছে ভারতের সিইআরটি-ইন । সহযোগিতার এক বিশেষ ক্ষেত্র হিসেবে সাইবারনিরাপত্তা সম্পর্কিত একটি মউ ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এবংসাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মধ্যে।
PG/SKD/DM/