Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ১৯ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ নভেম্বর বিকেল ৪-৩০ মিনিট নাগাদ নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নেবেন। অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। 

 

১৮-১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা দু’দিনের এই সম্মেলনে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও আধিকারিকরা এতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত বিভাগীয় সম্মেলনগুলির মধ্যে এটি তৃতীয় সম্মেলন। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিতে সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলা এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

 

সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হবে :

 

১) নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা ও মাদক চাহিদা হ্রাসের কৌশলের পুনর্বিন্যাস।

২) এক দেশ, এক বৃত্তি পোর্টাল — সহজলভ্য বৃত্তি, ক্ষমতায়িত শিক্ষার্থী।

৩) প্রতিবন্ধকতার প্রভাব হ্রাস এবং প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ।

৪) বিকশিত ভারতের লক্ষ্যে সুগম্য ভারত।

 

এই বিভাগীয় সম্মেলন কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অভিজ্ঞতা বিনিময়, কর্মপদ্ধতি ভাগ করে নেওয়া এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নিয়ে আলোচনার একটি বিশেষ মঞ্চ প্রদান করবে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি চিহ্নিত করা, প্রশাসনিক ব্যবস্থার উন্নতি সাধন এবং সরকারি পরিষেবা প্রদানের মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

SC/AB/DM