Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিএ দিবস উপলক্ষ্যে সকল চাটার্ড অ্যাকাউনটেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নয়াদিল্লী,  ০১  জুলাই, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিএ দিবস উপলক্ষ্যে সকল চাটার্ড অ্যাকাউনটেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন,  যেখানে তিনি অর্থনীতিতে চাটার্ড অ্যাকাউনটেন্টদের গুরুত্ব সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, “আমাদের অর্থনীতিতে একজন চাটার্ড অ্যাকাউনটেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিএ দিবসে সকল চাটার্ড অ্যাকাউনটেন্টকে শুভেচ্ছা জানাই, তাঁরা যেন অর্থনীতির বিকাশে এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য  কঠোর পরিশ্রম করে যেতেথাকেন।”

 

PG/CB/NS