Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সৌরাষ্ট্র নর্মদাজলসেচ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

সৌরাষ্ট্র নর্মদাজলসেচ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

সৌরাষ্ট্র নর্মদাজলসেচ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

সৌরাষ্ট্র নর্মদাজলসেচ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী


গুজরাটেরসৌরাষ্ট্র নর্মদা জলসেচ প্রকল্পটির সূচনা হল মঙ্গলবার। সানসারায় একটি ফলকউন্মোচনের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী।

এইউপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেন যে গুজরাটেরমুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বিশ্বাস ও উপলব্ধি করেছিলেন যে কৃষকদের কাছে জল হলঅতি প্রয়োজনীয় একটি সম্পদ। রাজ্যের বাঁধগুলিতে জল পরিস্থিতি এবং জল বৃদ্ধির সূচকআশাব্যাঞ্জক বলে মনে করেন তিনি। এছাড়াও, রাজ্যে বেশ কিছু বাঁধ নিয়ন্ত্রণ ব্যবস্থাগড়ে তোলা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন তাঁর ভাষণে। এমনকি, পরিস্থিতির উন্নতিহয়েছে কচ্ছ এলাকাতেও। এক সময় সেখানে কর্তব্যরত জওয়ানরা পর্যাপ্ত মাত্রায় জলেরসুযোগ থেকে বঞ্চিত থাকতেন।

সৌরাষ্ট্রনর্মদা জলসেচ প্রকল্পটি সম্পর্কে সৌরাষ্ট্রের আইন বিশেষজ্ঞদের সঙ্গে তাঁর প্রথমসাক্ষাৎকার ও মতবিনিময়ের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিশেষ উদ্যোগেরজন্য প্রত্যেক গুজরাটবাসীই গর্ব বোধ করতে পারেন।

জলসংরক্ষণের ওপরও বিশেষ জোর দেন শ্রী নরেন্দ্র মোদী। শস্য বিমা সহ কৃষক কল্যাণেকেন্দ্রীয় সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন তাঁর এদিনেরভাষণে।

রান্নারগ্যাস সংযোগ সম্পর্কিত ‘উজ্জ্বলা যোজনা’ এবং এলইডি বাল্ব বন্টনের জন্য রূপায়িত কর্মসূচিদেশের নাগরিকদের জীবনযাত্রার মানে বিশেষ পরিবর্তন এনে দিয়েছে বলে প্রসঙ্গত উল্লেখকরেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/