পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালী ভেঙ্কায়ার জন্মের সার্ধ শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী পিঙ্গালী ভেঙ্কায়ার অবদানকে স্মরণ করে বলেছেন দেশকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা প্রদানের মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেমের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে জনসাধারণ দেশসেবায় নিজেদের নিয়োজিত করুক।
শ্রী মোদী বলেছেন, প্রত্যেক দেশবাসী ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার জন্য গর্ব অনুভব করে থাকেন এবং দেশ গড়ার কাজে যুক্ত হতে অনুপ্রাণিত হন।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“পিঙ্গালী ভেঙ্কায়ার জন্মের সার্ধ শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাই। তিনি দেশকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা প্রদানের মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেমের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে জনসাধারণ দেশসেবায় নিজেদের নিয়োজিত করুক।
প্রত্যেক দেশবাসী ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার জন্য গর্ব অনুভব করে থাকেন এবং এই পতাকার জন্য আমরা দেশ গড়ার কাজে যুক্ত হতে অনুপ্রাণিত হই”।
SC/CB/NS
Tributes to Pingali Venkayya Ji on his 150th birth anniversary. He is remembered for his invaluable role in giving our nation the Tricolour. May his efforts always inspire people to serve our country with dedication and patriotic fervour.
— Narendra Modi (@narendramodi) August 2, 2026
The Tiranga fills every Indian heart…