Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

১০১১ কোটি টাকা ব্যয়ে গোরখপুরে এইম্‌স স্থাপনের প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় উত্তর প্রদেশের গোরখপুরে একটি নতুন এইম্‌স (অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফমেডিক্যাল সায়েন্সেস্‌) স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোরখপুরে প্রস্তাবিত নতুন এইম্‌স-টিস্থাপন করতে ব্যয় হবে ১০১১ কোটি টাকা। এর মধ্যে অবশ্য মজুরি ও বেতন এবং পরিচালন ওরক্ষণাবেক্ষণের খরচ ধরা হয়নি। এই খরচ মেটানো হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা খাতে অনুদানের মাধ্যমে যেবার্ষিক বাজেট সংস্থান রাখা হবে নতুন এইম্‌স প্রতিষ্ঠানটির অনুকূলে, তার থেকে।

প্রস্তাবিত প্রতিষ্ঠানটিতে গড়ে তোলাহবে ৭৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল। আপৎকালীন ও জরুরি ভিত্তিতে রোগীভর্তি ও চিকিৎসা, ট্রমা কেসগুলির জন্য বিশেষ ব্যবস্থা, আয়ুষ চিকিৎসা সংক্রান্তপরিকাঠামো, ব্যক্তিগত চিকিৎসার জন্য শয্যা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আই সি ইউ) এবংসুপার স্পেশালিটি শয্যার ব্যবস্থা থাকবে এই হাসপাতালে। এছাড়াও, এই প্রতিষ্ঠানটিতেথাকবে একটি প্রশাসনিক ব্লক, আয়ুষ ব্লক, প্রেক্ষাগৃহ, নৈশকালীন আশ্রয় ও বিশ্রামেরব্যবস্থা, হোস্টেল এবং চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের জন্য আবাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীস্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত ও প্রযুক্তিগত চিকিৎসাব্যবস্থার প্রসারে এইম্‌স-এর মতো বিভিন্ন উচ্চ মানের প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ভুবনেশ্বর, ভোপাল, রায়পুর, যোধপুর, ঋষিকেশ ও পাটনায়এইম্‌স স্থাপন করা হয়েছে। রায়বেরিলিতেও এই ধরণের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজবর্তমানে চলছে। এছাড়াও, পশ্চিমবঙ্গের কল্যাণী, মহারাষ্ট্রের নাগপুর এবংঅন্ধ্রপ্রদেশের গুন্টুরের অদূরে মঙ্গলাগিরিতে এইম্‌স স্থাপনের প্রস্তাবে অনুমোদনদেওয়া হয়েছে ২০১৫ সালে।

PG/SKD/SB