Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

RSS স্থাপনা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আরএসএস স্থাপনা দিবস উপলক্ষ্যে স্বয়ংসেবকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং নাগপুরে বিজয়াদশমী উৎসবের সময় দেওয়া সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবতের একটি অনুপ্রেরণামূলক ভাষণ শেয়ার করেছেন।

 

এক্স-এ পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:

 

“আজ, আরএসএস প্রতিষ্ঠা দিবসের বিশেষ উপলক্ষ্যে, সমস্ত স্বয়ংসেবককে আমার শুভেচ্ছা। আমি তাঁদেরও শ্রদ্ধা জানাই, যারা যারা বছরের পর বছর ধরে আরএসএসকে লালন-পালন করেছেন।

 

আরএসএস সেবা, জাতি গঠন এবং সামাজিক সম্প্রীতির এক অসাধারণ শতাব্দী পূর্ণ করেছে। অগণিত স্বয়ংসেবক গভীর কর্তব্যবোধ এবং দেশ-প্রথম চেতনা নিয়ে সমাজের জন্য কাজ করেছেন।

 

এই চেতনা আগামী দিনে জাতীয় উন্নয়নকে শক্তিশালী করে রাখুক।

 

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/narendramodi/status/2112404199615115737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112404199615115737%7Ctwgr%5Ef47ede9352af26792bfcbbcea3a94f66df1f4dcc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325389reg%3D48lang%3D2

 

 

“নাগপুরে শতবর্ষী বিজয়াদশমী উৎসবে পরম পূজ্য সরসংঘচালক ড. মোহন ভাগবত জি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ভাষণ দিয়েছেন।

 

তিনি জাতীয় অগ্রগতি, সামাজিক ঐক্য, আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তা এবং সামাজিক চরিত্র গঠনের মতো বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

 

 সেবা ও জাতি গঠনের প্রতি তাঁর বিশেষ জোর বিশেষভাবে উল্লেখযোগ্য, যা প্রতিটি আরএসএস স্বয়ংসেবকের অবিচ্ছেদ্য অংশ।

 

তিনি ‘পঞ্চ পরিবর্তন’ নিয়েও কথা বলেছেন এবং কীভাবে এগুলো ইতিবাচক সামাজিক পরিবর্তনে অর্থবহ অবদান রাখতে পারে, তা তুলে ধরেছেন।”

 

@RSSorg

 

@DrMohanBhagwat

 

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://www.youtube.com/live/PcWgPtMVw_Q?si=mCFMUSKnpi_UvUhQ”

 

SC/SD/SKD