পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের বান্দ্রা – ওরলি সমুদ্র সংযোগে এক দুর্ঘটনায় জীবনহানির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইটে জানানো হয়েছে, “মুম্বাইয়ের বান্দ্রা – ওরলি সমুদ্র সংযোগে এক দুর্ঘটনায় জীবনহানিতে আমি মর্মাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।
PG/PM/SB
Pained by the loss of lives due to an accident on the Bandra-Worli Sea Link in Mumbai. Condolences to the bereaved families. I hope that those who have been injured have a speedy recovery: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 5, 2022