দিল্লি, ২৪ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফেডারাল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দুই নেতা ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। চলতি বছর ভারত ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুই নেতা প্রতিরক্ষা ও উন্নত প্রযুক্তি-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা উল্লেখ করেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে একাধিক নতুন সুযোগ সৃষ্টি করবে।
দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে তাঁরা ঘনিষ্ঠভাবে একযোগে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। সমসাময়িক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক মঞ্চগুলিতে ধারাবাহিক সহযোগিতার গুরুত্বের ওপরও তাঁরা জোর দেন।
SC
Had a productive conversation with Chancellor Friedrich Merz. We reviewed the growing momentum in the India-Germany Strategic Partnership and discussed ways to unlock new opportunities in trade and investment, defence and advanced technologies. India and Germany will also continue to work closely together to address global challenges and promote peace, stability and a rules-based international order. @_FriedrichMerz @bundeskanzler
— Narendra Modi (@narendramodi) November 24, 2026