পিএমইন্ডিয়া
ওজন স্তরকেসুরক্ষিত রাখার উদ্দেশ্যে ভিয়েনা কনভেনশনের মন্ট্রিল চুক্তিতে অংশগ্রহণকারীসংশ্লিষ্ট পক্ষগুলির সাম্প্রতিক বৈঠকে আলাপ-আলোচনার ক্ষেত্রে ভারতের অবস্থানকেকর্ম-পরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বছর অক্টোবর মাসে ৬-১৪ তারিখপর্যন্ত রোয়ান্ডার কিগালি’তে মন্ট্রিল চুক্তি সম্পর্কিত সংশ্লিষ্ট পক্ষগুলির বৈঠকঅনুষ্ঠিত হয়।
বুধবারমন্ত্রিসভার বৈঠকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময়কালে কেন্দ্রীয়পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একটি প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়।
প্রসঙ্গতউল্লেখ্য, মন্ট্রিল চুক্তিতে যে সংশোধন প্রস্তাব আনা হয় কিগালি’তে অনুষ্ঠিত বৈঠকেতা প্রযুক্তি সংক্রান্ত নতুন নতুন ক্ষেত্রে জ্বালানি সাশ্রয় তথা জ্বালানিব্যবহারের ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
বুধবারকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
PG/SKD/SB