পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৪ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিনিদাদ ও ট্যোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে যোগদান করেছেন। এই নৈশভোজে প্রধানমন্ত্রীকে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা হয়। ত্রিনিদাদ ও ট্যোবাগোর যে সব নাগরিক ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের কাছে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা বিশেষ তাৎপর্যপূর্ণ।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ত্রিনিদাদ ও ট্যোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা হয়েছে। ত্রিনিদাদ ও ট্যোবাগোর যে সব নাগরিক ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের কাছে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসব সহ অন্যান্য বিশেষ অনুষ্ঠানে এইভাবে খাদ্য পরিবেশন করা হয়।
SC/CB
The dinner hosted by Prime Minister Kamla Persad-Bissessar had food served on a Sohari leaf, which is of great cultural significance to the people of Trinidad & Tobago, especially those with Indian roots. Here, food is often served on this leaf during festivals and other special… pic.twitter.com/KX74HL44qi
— Narendra Modi (@narendramodi) July 4, 2025