Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১ নভেম্বর ২০২৫

 

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স বার্তায় বলা হয়েছে;

“অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

“এই দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী @narendramodi”

 

SC/PM/AS