দিল্লি ১৮ অক্টোবর ২০২৬
আইচি-নাগোয়ায় ২০২৬ সালের এশিয়ান প্যারা গেমস শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্যারা-অ্যাথলিটদের নিয়ে দেশ অত্যন্ত গর্বিত। তাঁদের দৃঢ় সংকল্প, নিষ্ঠা ও অদম্য মানসিকতা ১৪০ কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে।
শ্রী মোদী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার এবং নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এই মর্মে পোষ্ট করেছেন:
“আইচি-নাগোয়ায় ২০২৬ সালের এশিয়ান প্যারা গেমস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় দলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
আমাদের অসাধারণ প্যারা-অ্যাথলিটদের নিয়ে ভারত অত্যন্ত গর্বিত। তাঁদের দৃঢ় সংকল্প, নিষ্ঠা ও অদম্য মানসিকতা ১৪০ কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে।
তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিন এবং নিজেদের সেরাটা তুলে ধরুন—এই কামনা করি।”
SC…
As the Asian Para Games 2026 begin in Aichi-Nagoya, conveying my best wishes to the Indian contingent. India is immensely proud of our phenomenal para-athletes. Their grit, dedication and indomitable spirit inspire 140 crore Indians. May they compete with confidence and give their very best.
— Narendra Modi (@narendramodi) October 18, 2026