পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২৪
আজ রুশ ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী, মি: ডেনিস মান্টুরভ, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
উভয়েই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি, সংযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতামত বিনিময় করেন।
প্রধানমন্ত্রী মোদী ভারত-রাশিয়া বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর সাম্প্রতিক সফর এবং বৈঠকগুলিতে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের দলগুলির পক্ষ থেকে নেওয়া ধারাবাহিক ও সম্মিলিত প্রয়াসকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন যে, তিনি তাঁদের ভবিষ্যৎ সাক্ষাতের জন্য উদগ্রীব।
****
SSS/AS…..
Glad to meet Russia’s First Deputy PM Denis Manturov today. Happy to see that teams on both sides are working together to implement decisions taken during my recent visits and meetings with President Putin to further strengthen India-Russia Special and Privileged Strategic… pic.twitter.com/CvMlc22iAx
— Narendra Modi (@narendramodi) November 11, 2024