Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন; দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা


নতুন দিল্লি, ১৪ এপ্রিল, ২০২৬

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।   

শ্রী মোদী এক্স বার্তায় লিখেছেন:

“আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেলাম। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় অগ্রগতির পর্যালোচনা করেছি। আমরা সকল ক্ষেত্রে আমাদের ‘বিশ্বব্যাপী সার্বিক অংশীদারিত্ব’ আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।

@POTUS

@realDonaldTrump”

SC/SD/SKD