নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার টি৪৪ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য সন্দীপকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেন, ৪০০ মিটার ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি এই ব্রোঞ্জ পদকটি তাঁর এই ক্রীড়া অভিযানকে স্মরণীয় করে তুলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, সন্দীপ ভবিষ্যতেও সাফল্যের নতুন শিখরে পৌঁছাবেন এবং ভারতকে গর্বিত করবেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার টি৪৪ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য সন্দীপকে অভিনন্দন!
৪০০ মিটার ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি এই পদকটি তাঁর এই ক্রীড়া অভিযানকে স্মরণীয় করে তুলেছে। তিনি যেন সাফল্যের নতুন শিখরে পৌঁছাতে থাকেন এবং ভারতকে গর্বিত করেন: প্রধানমন্ত্রী @narendramodi”
MH/SB/AS
Congratulations to Sandeep on winning Bronze in the Men’s 100m T44 event at the Asian Para Games! Adding this medal to his Gold-winning World Record performance in the 400m makes it a memorable campaign. May he continue to achieve new heights and make India proud: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026