Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী প্রণব সুরমা ও ধরমবীরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক ধরে রাখার জন্য প্রণব সুরমাকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য ধরমবীরকে অভিনন্দন জানিয়েছেন।

 

শ্রী মোদী বলেন, তাঁদের এই সাফল্য সমগ্র জাতির জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা ভবিষ্যতেও এভাবেই উজ্জ্বল সাফল্য অর্জন করে যাবেন এবং তাঁদেরকে তিনি আরও অনেক সাফল্যের জন্য শুভকামনা জানান।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:

 

“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ইভেন্টে ভারতের জন্য স্বর্ণ ও ব্রোঞ্জ!

 

নতুন গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক ধরে রাখার জন্য প্রণব সুরমাকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য ধরমবীরকে অভিনন্দন। তাঁদের এই সাফল্য জাতির জন্য গর্বের। তাঁরা এভাবেই সাফল্যের পথে এগিয়ে যান—এই কামনা করি। ভবিষ্যতে তাঁদের আরও অনেক সাফল্যের জন্য শুভকামনা : প্রধানমন্ত্রী @narendramodi”

 

https://x.com/PMOIndia/status/2113671590860972323?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113671590860972323%7Ctwgr%5E7004423eaa18f45214d5b01a0e64f01f7722dc49%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327739reg%3D48lang%3D2

 

 

 

MH/SB/AS