পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৫ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘নীতি আয়োগ’-এর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক গোবর্ধন দাসকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, অধ্যাপক দাসের জীবন-পরিক্রমা – যা নিরলস নিষ্ঠা ও বিনম্রতায় সমুজ্জ্বল – তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে অধ্যাপক দাসের অমূল্য অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, তাঁর এই সাফল্যে সমগ্র জাতি গর্বিত।
প্রধানমন্ত্রী এক্স- হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন:
“অধ্যাপক গোবর্ধন দাস জি, আপনাকে অনেক অনেক অভিনন্দন!
আপনার অক্লান্ত পরিশ্রম ও বিনয়ে পরিপূর্ণ পথচলা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনে আপনার অমূল্য অবদানের জন্য সমগ্র দেশ গর্বিত। আপনার কার্যকালের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”
SC/SB/AS
प्रो. गोबर्धन दास जी, आपको बहुत-बहुत बधाई!
— Narendra Modi (@narendramodi) April 25, 2026
अथक परिश्रम और विनम्रता से भरी आपकी यात्रा हर किसी को प्रेरित करने वाली है। पब्लिक हेल्थ, साइंस और इनोवेशन के क्षेत्र में आपने जो अमूल्य योगदान दिया है, उस पर पूरे देश को गर्व है। आपके कार्यकाल के लिए मेरी हार्दिक शुभकामनाएं। https://t.co/hsvrdnIM1w
প্রফেসর গোবর্ধন দাস জি, অনেক অনেক অভিনন্দন!
— Narendra Modi (@narendramodi) April 25, 2026
অক্লান্ত পরিশ্রম এবং বিনম্র ব্যবহার, আপনার এই জীবনযাত্রা প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক। জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে আপনি যে অমূল্য অবদান রেখেছেন, তার জন্য সারা দেশ গর্বিত। আপনার কার্যকালের জন্য আমার আন্তরিক… https://t.co/hsvrdnIM1w