Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী অশোক কুমার লাহিড়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন


নতুন দিল্লি, ২৫ এপ্রিল ২০২৬

 

আজ নয়া দিল্লিতে শ্রী অশোক কুমার লাহিড়ী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নীতি আয়োগ’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগে শ্রী মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থনীতি ও জননীতি ক্ষেত্রে শ্রী লাহিড়ীর সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের সংস্কার যাত্রাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং দেশকে ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবদান রাখবে।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে পোস্ট করেছেন:

“শ্রী অশোক কুমার লাহিড়ী জির সঙ্গে সাক্ষাৎ করলাম এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগে আমার শুভেচ্ছা জানিয়েছি। অর্থনীতি ও জননীতি ক্ষেত্রে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের সংস্কার যাত্রা এবং ‘ বিকশিত ভারত’ হওয়ার পথকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আমি নিশ্চিত যে তাঁর প্রচেষ্টা আমাদের দেশের নীতি নির্ধারণকে আরও গতিশীল করবে। তাঁর ফলপ্রসূ মেয়াদের জন্য আমার শুভকামনা রইল।”

@ashoklahiribjp

 

SC/SB/AS