পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে এসসিও শিখর সম্মেলনের অবসরে ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন।
দুই নেতার মধ্যে আলোচনা হল দ্বিপাক্ষিক মৈত্রী নিয়ে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তাঁরা আলোচনা করলেন এবং ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে তাঁদের মত বিনিময় করেন। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং পুনরায় জানান, ভারত মনে করে সব বিষয়ে সমাধান হওয়া উচিত একমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমে।
এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিরতা নিশ্চিত করতে লাগাতার প্রয়াসের প্রয়োজন আছে বলে প্রধানমন্ত্রী পুনরায় জানান। সমুদ্র পথের স্বাধীনতা রক্ষা এবং বাণিজ্যের সুরক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জোর দেন সামরিক, অসামরিক পরিকাঠামো যার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের যেন কোনো পরিস্থিতিতেই ক্ষতি না করা হয় তার উপর।
ব্রিকস ও এসসিও সহ বহুপক্ষীয় সংগঠনে ইরানের সঙ্গে নিবিড় সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস শিখর সম্মেলনের জন্য ভারতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানানোর জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।
SC/AP/SKD
Met President Masoud Pezeshkian in Bishkek. Reiterated our commitment to strengthening India’s long standing friendship with Iran across diverse sectors. We want to expand and diversify our trade basket in the times to come.
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
We had a discussion on the prevailing situation in… pic.twitter.com/qagQy5o108