পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৬
১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাননীয় শেখ খালেদ বিন মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
দুই নেতা ‘ভারত-সংযুক্ত আরব আমিরশাহি সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে’র গুরুত্ব পুনর্ব্যক্ত করেন; এই অংশীদারিত্ব শক্তিশালী রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক, জ্বালানি এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁরা ২০২৬ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মাননীয় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফর এবং একই বছরের মে মাসে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহি সফরের মতো সফল ঘটনাগুলির কথা স্মরণ করেন।
ভারতের সভাপতিত্বে ব্রিকস-এর কার্যক্রমে সংযুক্ত আরব আমিরশাহির সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারতের সভাপতিত্বকালে ব্রিকস-এর ইতিবাচক ফলাফলগুলিকে স্বাগত জানিয়ে তাঁরা একমত হন যে, অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিতে এবং ব্রিকস-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে উভয় দেশ এই মঞ্চের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।
দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি স্বীকার করেন। তাঁরা ভারতের ওড়িশায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘গ্রিনফিল্ড’ অ্যালুমিনিয়াম প্রকল্প গড়ে তোলার বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহির ‘ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি’র ঘোষণার বিষয়টিকে ইতিবাচক বলে উল্লেখ করেন; এটি ভারতে অ্যালুমিনিয়াম ক্ষেত্রে বৃহত্তম বিনিয়োগ। আশা করা হচ্ছে, এই প্রকল্পটি ওড়িশাকে আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রে পরিণত করবে।
পারস্পরিক সুবিধার্থে ভারত-সংযুক্ত আরব আমিরশাহির অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহির নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল এল’ইমাদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তা তাঁরা স্বীকার করেন। এছাড়া প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রযুক্তি ও উদ্ভাবনের মতো কৌশলগত ও উদীয়মান ক্ষেত্রগুলিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও তাঁরা আলোচনা করেন।
SC/MP/AS
PM @narendramodi met HH @KBM_ALNAHYAN and discussed ways to further strengthen the India-UAE Strategic Partnership. They discussed ways to increase cooperation in sectors such as defence, AI, space, critical minerals, energy, food security, and connectivity. The PM conveyed that… pic.twitter.com/Qj60YCUAow
— PMO India (@PMOIndia) September 12, 2026
India-UAE ties have been transformed over the last few years. Now, we are raising our ambitions even higher.
— Narendra Modi (@narendramodi) September 12, 2026
Delighted to meet His Highness Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan.
Discussed taking our Strategic Partnership forward across defence, AI, space, critical… pic.twitter.com/omzRK4ccuP